শাহিন স্কুল টাঙ্গাইল আয়োজিত শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে দুইটি পর্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান, প্রথম পর্বের অনুষ্ঠানে ছাত্রীদের পিঠা উৎসবের উদ্বোধন হাম্নাত গজল আবৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মজিবুল আহসান, সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শামীম আল মাসুদ রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের এ পর্যায়ে ছাত্রীদের শুকরিয়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল শাহিন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোঃ মাসুদুল আমিন শাহিনের সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান শানু, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী দলের জেলা শাখার আহবায়ক খন্দকার রাশেদুল আলম।