সিলেট মহানগরীর খাসদবীর পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মেসার্স খাসদবীর (রঃ) এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, শিক্ষানুরাগী হুমায়ুন আহমদ মাসুক এর অর্থায়নে শনিবার ২৯ মার্চ নিজ বাড়িতে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট মহানগর যুবদল সহ সভাপতি মইনুল ইসলাম,জেলা যুবদল সহ সভাপতি লায়েক আহমদ,সাবেক যুবদল নেতা লুতফুর রহমান, ৫ন ওয়াড বিএনপির সহ সভাপতি আসাদ আহমদ,সাংগঠনিক মিশন গান বিএনপির মনজুরুল করিম তুহিন.মহানগর যুবদলের সহ : সাধারণ সম্পাদকসজিবুর রহমান রুবেল প্রমূখ।