সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে ফোনে সিলেট সিটি করপোরেশনের অপসারিত মেয়র পলাতক আওয়ামী লীগ নেতা কল দিয়েছেন এমন একটি ছবি ভার্চুয়াল মাধ্যম ফেসুবকে ভাইরাল হয়েছে।
বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আনোয়ারুজ্জামান একজন স্বৈরাচার অসংখ্য মামলার আসামি মঙ্গলবার (২০ মে)) বিকাল ৫টা ৪০ মিনিট থেকে বারুতখানার একটি রেস্টুরেন্টে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ব্যবসায়ী সমিতির একটি মতবিনিময় সভা ছিলো চেম্বার অব কমার্স নিয়ে এ সভা চলাকালীন আমার মোবাইল ফোনটি ছিলো আমার সব সময় সঙ্গে থাকা আখতারের কাছে, ছবি তোলার জন্য।
মতবিনিময়ের পর আমরা মাগরিবের নামাজ পড়ে গাড়িযোগে আম্বরখানা যাওয়ার সময় আরিফ নামে একজন আমাকে কল দিয়ে বলেন- আমার ফোনে নাকি আনোয়ারুজ্জামানের কল এসেছে। আমি সঙ্গে সঙ্গে মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখি- ৬টা ৫১ মিনিটে একটি কল দেখাচ্ছে। এতে আমি অবাক হই এবং বিষয়টি আখতারকে জিজ্ঞেস করি। তখন আখতার আমাকে বলে- তার কাছে আমার ফোন থাকাকালে সিলেট বিমানবন্দর থানা শাখার সদস্য সচিব সরোয়ার ও মহানগর বিএনপির সভাপতির পিএস ইমন তাকে ডেকে একটি স্থানে বসিয়েছে এবং এসময় আমার ফোনের ডিসপ্লে’র ছবি তুলেছে এর বেশি আখতার আর কিছু জানে না।
কিন্তু যারা এটি ছবি তুলে সংবাদ মাধ্যমে পাঠিয়েছে তারা দলকে বিতর্কিত করেছে l