ডেস্ক রিপোর্ট :সিলেট নগরীর বন্দরবাজার রাতে জে এস ইলেকট্রনিক নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ইলেকট্রনিক দোকানের টিনের চালা কেটে ভেতরে ঢোকে বলে জানা যায়।
দোকান থেকে আসবার পত্র সহ লাখ টাকা লুটে নিয়েছে চোর চক্র ধারণা করা যাচ্ছে গভীর রাতে এ চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার ( ১৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিলেট কোতোয়ালি থানার একটি দল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে প্রায় ১ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে,লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জে এস ইলেকট্রনিক স্বত্বাধিকারী জনাব আব্দুল রহমান জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকালে দোকানে এসে দোকান খুলে দেখেন, সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।
এ সময় তার ক্যাশ বাক্সও খোলামেলা অবস্থায় পাওয়া যায় তিনি আইনিপদক্ষেপ নিবেন।