ডেস্ক রিপোর্ট : খাদিম নগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ধূপাগোল গ্রামে বিভিন্ন জায়গাতে অপ্রয়োজনীয় ও জনসাধারণের জন্য ক্ষতিকর কালভার্ট নির্মাণ বন্ধের দাবিতে ০২ অক্টোবর বৃহস্পতিবার এলাকাবাসীর পক্ষে প্রতিবাদে গোধূলী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও ধূপাগোল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি রাজন আহমদ তার নিজ ফেইসবুক আইডি থেকে লাইভ করেন।
লাইভে তিনি অভিযোগ করেন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ যথাযথ পরিকল্পনা ছাড়া এবং সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা বিবেচনা না করিয়া ধোপাগুল এলাকায় একাধিক কালভার্ট নির্মান করে।
যাহার ফলে দীর্ঘদিন যাবৎ নিচু জায়গায় পানি জমিয়া জলাবদ্ধতার সৃষ্টি হইয়া নিচু জায়গার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হইয়া বসবাসে অনুপযোগী হওয়া সহ যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হইয়া আসিতেছে।
উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলাপ আলোচনা করিয়াও কোন সমাধান পাওয়া যায় নাই। সম্প্রতি পূর্বের। ন্যায় ধোপাগুল এলাকাস্থ লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন যথাযথ পরিকল্পনা ছাড়া এবং সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা বিবেচনা না করিয়া কালভার্ট নির্মান কাজ চলিতেছে। যাহার ফলে পুনরায় জলাবদ্ধতার সৃষ্টি হইয়া স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাইতে থাকে এবং স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় আমি সচেতন নাগরিক ও যুব সংগঠক হিসাবে আমার নিজ ফেইসবুক আইডি হইতে জনসচেতন মূলক উদ্দেশ্যে একটি লাইভ ভিডিও ধারন করি।
আমাকে উক্ত লাইভ ভিডিও বন্ধ করার জন্য আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন আমাকে মারপিট করার জন্য উদ্যত হন লাইভে সবরেকর্ড আছে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী দিয়া চলিয়া যায়। উক্ত ঘটনার বিষয়ে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের সহিত পরামর্শ করিলে সকলেই আমাকে এতত্ব সংক্রান্তে আইনী আশ্রয় গ্রহন করার পরামর্শ প্রদান করেন। আমি এয়ারপোর্ট থানায় সাধারন ডাইরীভূক্ত করি ডিডি নং ৪৪।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান জানান, বিষয়টির সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।