নববার্তা ডেস্ক : সিলেট এসএমপির এয়ারপোর্টে থানা পুলিশ অভিযানে ৫৮৭(পাঁচশত সাতাশি) বোতল ভারতীয় বিদেশি মদসহ একটি পিকআপ আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সিলেট ক্লাবের সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে আটক করা হয়।
এডিসি মিডিয়া পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এস আই (নিঃ) মোঃ সেলিম মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন একটি প্রাইভেটকার ও একটি ডিআই পিকআপকে সিগল্যান দিলে পিকআপ এর চালক ও সহকারী পিকআপ ফেলে এবং প্রাইভেট কারে করে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায় মোট ৫৮৭(পাঁচশত সাতাশি) বোতল ভারতীয় বিদেশি মদসহ ঢাকা মেট্রো -ন- ২১-৫৫২৩ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করা হয়েছে।উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।