ডেস্ক রিপোর্ট : জাতীয় নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫টা ৫২ মিনিটে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
যমুনায় প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। তিনি আজ সন্ধ্যা ৬টায় সময় দিয়েছেন। সেই অনুযায়ী আমরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছি।’
তিনি জানান, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, প্রশাসনিক নানা বিষয় এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে।