ডেস্ক রিপোর্ট : সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে সিলেট এয়ারপোর্টে থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানার সাহায্যের মাধ্যমে উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া শিশুরা হলো,সুহিন মিয়া (১৩),তানিম আহাম্মেদ (১২), আবদুল হাকিম (১২), তামিম (১২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,২৮/১০/২০২৫ তারিখের একটি অভিযোগ পত্রের ভিত্তিতে মোবাইল ফোনটেকিং করার মাধ্যমে শাহজাহানপুর থানা-পুলিশ সাহায্য নিয়ে অভিযান চালান হয়।
সিলেট এয়ারপোর্টে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান জানান,গত ছয় দিন ধরে ওই শিশুরা ওই এলাকায় একটি হোটেলে হোটেল বয়ের কাজ করছিল। উদ্ধারের পর নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তরের করা হয়েছে।