সিলেটের নাগরিক সমাজের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণে কাজ করবেন খন্দকার মুক্তাদির সকল মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
জনগণের প্রতীক ধানের শীষ এখন পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এই কথাগুলি বলেন,সিলেট মহানগর যুবদলের ২য় সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল।
আজ বুধবার ১২ নভেম্বর নগরীর লাক্কাতুরা পয়েন্টে ছাএদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন, মো আরিফুল ইসলাম আরিফ সদস্য সিলেট মহানগর যুবদল,সিলেট সদর উপজেলা যুবদল নেতা সাইফুল গাজী আলী মিয়া,নাদের হোসেন রাকিব,কাশেম মিয়, নাহিদ প্রমূখ।