
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে দ্বিতীয় কুচার পাড়া মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০৫ ডিসেম্বর রাতে এ খেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন,খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায়, যুব সমাজকে মাদকাশক্তি থেকে দুরে রাখে, তাই বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। তবেই আমরা সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবো।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আফসর খান সদস্য সচিব সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল, অর্থ এলাকার বিশিষ্ট মুরব্বি আলতা মিয়া, মোহনা সমাজকল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক দেবজ্যোতি মজুমদার রতন, আলমগীর হোসেন ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, সমাজ সেবক আব্দুর রাজ্জাক রাজন,সজিব খান স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক,মোঃ সেলিম মিয়া ,শেখ আরমান, শেখ সালমান প্রমূখ।