
ডেস্ক রিপোর্ট : সিলেট ৫ আসনে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নেতা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব কানাইঘাটের কৃতি সন্তান মরহুম বীরমুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর সুযোগ্য কন্যা ব্যারিস্টার সামিরা তানজীন চৌধুরী।
সামিরা তানজীন চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।
আশা করি সবার রমজান মাস ভালোভাবে কেটেছে, সিয়াম সাধনার মাধ্যমে কেটেছে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈদ মোবারক।