
ডেস্ক রিপোর্ট : বিশ্ব সকল মুসলিমকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর যুবদলের ২য় সহঃসাধারণ সম্পাদক,জেলা ছাত্রদল সাবেক সহ সাংগঠনিক ও উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট সভাপতি সজিবুর রহমান রুবেল।
তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।
ঈদ আসে আত্মশুদ্ধির মহিমা নিয়ে, আসে বিভেদ ভুলে হৃদয়ের দুয়ার খুলে দেওয়ার আহ্বান হয়ে। এই পবিত্র উৎসব হোক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার, হিংসা-বিদ্বেষ মুছে ফেলে ভালোবাসার নতুন প্রভাত রচনার এক অনন্য উপলক্ষ।
তিনি আরও উল্লেখ করেন, “ঈদের চাঁদের মায়াবী হাসি যেন প্রতিটি হৃদয়ে জাগিয়ে তোলে সহমর্মিতা ও মানবিকতার দীপ্তি। সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক শান্তি, ন্যায় ও সমতার বাণী এই প্রত্যাশাই আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা।