ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরীর সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মহানগর যুবদল সহ : সাধারন সম্পাদক ও উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেল।
এক বিবৃতিতে সিলেট সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান।
হাসান আহমদ রাসেল বলেন, কুরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার ও প্রিয় বস্তুকে বিসর্জন দেওয়ার মাধ্যমেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং ত্যাগের চেতনাকে আরও সুদৃঢ় করবে।