ডেস্ক রিপোর্ট : সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শলা নয়াবাজারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড শাহিন ইলেকট্রক্স এর ২য় শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং আসন্ন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সজিবুর রহমান রুবেল।
দোয়া ও মিষ্টিমুখের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় বক্তারা বলেন, বড়শলা ও আশপাশের এলাকার মানুষের কাছে তথ্যপ্রযুক্তি এবং মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য সহজে পৌঁছে দিতে এই শোরুমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।