মানিকগঞ্জের দৌলতপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার কলিয়া ইউনিয়নের টেপরী, আহুলিয়া ও তালুক নগর গ্রামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তাটি নির্মাণ হবে।
রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ৭নং কলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ, কে, এম সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
এ সময় এ, কে, এম সিদ্দিকুর রহমান বলেন, এলাকাবসীর দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে এই রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি নির্মিত হলে গ্রামবাসীর চলাচলের পথ সুগম হবে।