দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ আনন্দ মিছিলের আয়োজন করে। এ সময় মিছিলে নৌকা নৌকা বলে মুখরিত হয়ে উঠে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। এ সময় যুবলীগের আহবায়ক মোজাফফর হোসেন, যুগ্ম আহবায়ক বাবুল আকতার, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।