মোঃ সাইফুল ইসলাম, ঘিওর প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে পোস্টার ছেঁড়া ও তোরণ ভেঙ্গে ফেলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
গতকাল সোমবার দুপুরে ঘিওর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আতাউর রহমান জানু দরজী।
প্রেসক্লাব সভাপতি মো: আনোয়ারুল হকের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এসময় আতাউর রহমান জানু দরজী বলেন, বেশ কয়েক দিন যাবত আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীদের কেউ রাতের আঁধারে আমার পোস্টার এবং ঈদ শুভেচ্ছা সম্বলিত ব্যানার, তোরণ উপড়ে ফেলে দেয়। বিষয়টি নিয়ে ঘিওর থানা ও উপজেলা নির্বাচন অফিসে অবগত করেছি।
এবিষয়য়ে ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কে সকল প্রকার তোরণ ও ব্যানার অপসারন করেছে সড়ক ও জনপথ। পোস্টার ছিঁড়ে ফেলার বিষয়ে অবগত নই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।