লক্ষ্মীপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে রামগঞ্জ উপজেলা বালিকা দলকে পরাজিত করে রায়পুর উপজেলা বালিকা দল। অন্য ম্যাচে রামগঞ্জ উপজেলা বনাম রায়পুর উপজেলা বালক দল মুখোমুখি হন।

এর আগে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে এতে আরো ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ প্রমুখ।

টুর্নামেন্টে বালক অনূর্ধ্ব-১৭ ও বালিকা অনুর্ধ্ব-১৭ দলে ৬টি করে দল অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *