‘চারদিকে সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ড’ পেলেন যারা

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য ‘চারদিকে সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ড-২০২৩’ সম্মাননা পেলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। শনিবার রাজধানীর হোটেল শেরাটনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। এ মঞ্চে গুণী অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

মিডিয়া, মিউজিক, ফ্যাশনসহ সোশ্যাল মিডিয়াতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিল্পী মমতাজ, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়িকা অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, চিত্রনায়ক নিরব, ইমন, অভিনেত্রী রুনা খান, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, সংগীতশিল্পী আঁখি আলমগীর, স্বপ্নীল সজিব, প্রতীক হাসান, উদ্যোক্তা সিফাত নুসরাত, সংবাদিক রাহাত সাইফুল, অভিনেত্রী তারিন জাহান, শম্পা রেজাসহ অনেককে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জুরি বোর্ডে ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা দেবাশীষ বিশ্বাস। এই আয়োজনের দায়িত্বে ছিলেন গৌতম সাহা, মুস্তাফা তারিক হাদি এবং কাজী নাজমুল হাসান।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *