ঘিওরে বিনামূল্যে ৪১০০ কৃষককে সার ও বীজ বিতরণ

মানিকগঞ্জের ঘিওরে চার হাজার একশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের এ প্রনোদনা দেয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলামসহ জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *