সিলেট এয়ারপোর্ট থানার অভিযানে ভারতীয় চিনি সহ আটক ২

সিলেটের এয়ারপোর্ট থানার কাকুয়ারপাড় এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছেএয়ারপোর্ট থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এসব চিনি জব্দ করা হয়। এসময় দুজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট থানার বেরিবিল গ্রামের মমিনুল হকের ছেলে সুজন আহমেদ (২০) ও সিলেটের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার কাঠালপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া (৩০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- কাকুয়ারপাড়স্থ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে রেজিস্ট্রেশবিহীন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ লক্ষ ১৪ হাজার ৭৬০ টাকার ১০৯ বস্তা চিনি জব্দ করেছে এয়ারপোর্ট থানাপুলিশ।

সিলেটের এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, অভিযানকালে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *