
ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের বাইশটিলা মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২০ নবেম্বর বাদ এশা বাইশটিল্লা এতিমখানা ও মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর যুবদল সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সজিবুর রহমান রুবেলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া করেন বাইশটিলা এতিমখানা মাদ্রাসা মুহতামিম, ক্বারী মাওঃ তোফায়েল আহমদ সুনামগঞ্জী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, এতিম ছোট ছোট শিক্ষার্থী এবং স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে আরও উপস্তিত ছিলেন,এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল করিম কিবরিয়া,মহানগর যুবদল সাবেক ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইমন আহমদ,মহানগর যুবদল নেতা জমির হোসেন রাজু,জেলা যুবদল নেতা মুক্তার হোসেন,জেলা যুবদল নেতা সাব্বির,যুবদল নেতা শাওন যুবদল নেতা মুন্না প্রমূখ।