গৌরনদীতে মাদ্রাসা শিক্ষার্থীদের নতুন বই ও পোশাক বিতরণ

ইংরেজী নতুন বছরের প্রথমদিনে বরিশালের গৌরনদী উপজেলার তারবিয়াহ নূরানী ও হিফজ একাডেমীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও পোশাক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার কালনা হাজীপাড়ায় অবস্থিত তারবিয়াহ নূরানী ও হিফজ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

স্থানীয় সমাজ সেবক জহিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সাংবাদিক খোকন আহমেদ হীরা, ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবুল বাশার সহ অন্যান্যরা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *