ঘিওরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের ক্রস ব্রিজ এলাকায় আরিচা থেকে ছেড়ে আসা নেয়ামত শাহ পরিবহন ও আরিচা মুখী গ্লাস ভর্তি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এ সময় দুটি পরিবহনের ড্রাইভার আহত হয়। বুধবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। আহত দুই চালককে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দুটি পরিবহন জব্দ করে পুলিশ লাইনে প্রেরণ করেছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *