বিএনপি এই দেশের জনগণের দল : কয়েস লোদী

বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপি এই দেশের জনগণের দল। এই দলকে যারা ভয় পায়, তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে। এই দল নেতৃত্ব দিয়ে দেশকে বাঁচাতে চাচ্ছে। এতে যারা বাধা দিচ্ছে তারাই জাতীয় সংসদ নির্বাচন হতে দিচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশের জনগণই নির্ধারণ করবে, কে দেশ পরিচালনায় যোগ্য, কারা দেশ পরিচালনা করতে পারে, কারা দেশ রক্ষা করতে পারে।

শুক্রবার (১৪ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশনায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির আওতাধিন ১৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদ্দোজা বদর সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে আরোও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *