
“সড়ক হোক শান্তির যাত্রার” এই শ্লোগানে ভাঙ্গা-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নতকরনের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
সম্মিলিত গৌরনদীবাসীর আয়োজনে মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বুধবার সকালে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীণ সময়ে যুবদল নেতা তরিকুল ইসলাম কাফী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর নাগরিক কমিটির সদস্য ও গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, লেখক ও সংগঠক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল সহ অন্যান্যরা।
মানববন্ধনে গৌরনদী-আগৈলঝাড়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, ভাঙ্গা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায় প্রানহানির চিত্র তুলে ধরে অবিলম্বে মহাসড়ককে চারলেনে উন্নতকরনের জোর দাবী জানান। অতিদ্রুত সময়ের মধ্যে দাবী বাস্তবায়ন করা না হলে লাগাতার কর্মসূচী পালনের হুশিয়ারি প্রদান করেন।