ঘিওরে সহস্রাধিক সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাউল বিতরণ

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদে আসন্ন ইদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্য মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে দিনব্যাপী এ চাল বিতরণ করা হয়। ১২ শত ১০ জন সুবিধাভোগীর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিররণ করেন ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু ।

এসময় খাদ্য তদারকি কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী মোঃ জাকারিয়া কবিরসহ সকল ইউপিসদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ২৫০ জন সুবিধাভোগীর মাঝে ২০০ শত টাকা করে নগদ অর্থ প্রদান করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *