ঘিওরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি ঘর পুড়ে ছাই

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি দোকান। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চরবাইলজুরী পঞ্চরাস্তা মোড় নামক এলাকায় ব্রয়লার মুরগি ও গ্যাস সিলিন্ডারের দোকানে এই ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সারে ৯টার দিকে মোঃ আনোয়ার হোসেনের ব্রয়লার মুরগী, বিকাশ লোড, গ্যাস সিলিন্ডার ও পেট্রোলের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে করে সেখানে থাকা ছোট বড় ৫০টা ব্রয়লার মুরগি, ২০ টি গ্যাস সিলিন্ডার, বিকাশ মোবাইল নগদ অর্থ ও পাশে থাকা একটি ধানের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

এ সময় ঘর মালিক মোহাম্মদ জুয়েল মোল্লা বলেন, আগুন লাগার পরপরই আমরা ফায়ার সার্ভিসে ফোন দেই এবং ৯৯৯ নাইনে ফোন দেই। ফায়ার সার্ভিস এর গাড়ি থেকে দুই মিনিট পানি দেওয়ার পরে তাদের পানি শেষ হয়ে যায়। ইতিমধ্যে আমার দোকানের আর কিছুই বাকি রইলো না।

ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. সোলাইমান হোসেন জানান, আমরা সকাল আনুমানিক পোনে ১০টার দিকে সংবাদ পাই ঘিওর পঞ্চরাস্তায় আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। আমাদের নিকট পানি কম থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে আমাদের একটু সময় লাগে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।

ঘিওর থানা এস আই মোঃ নুরুল ইসলাম বলেন, প্রায় ৮ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।এদিকে ঘর মালিক ও এলাকাবাসীর ভারাক্রান্ত দুঃখ নিয়ে বলেন ফায়ার সার্ভিসের গাবলতির কারনেই এত বড় ক্ষতি হয়েছে। তাদের গাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকতো তাহলে আগুন অতি সহজেই নিয়ন্ত্রণে আসতো।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *