কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের ফের গোলাগুলি

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে। রবিববার এ সংঘর্ষ হয় বলে সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়া জেলায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রাতে পাকিস্তানের সেনা চৌকিগুলো থেকে কোনো উসকানি ছাড়াই গুলি চালানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র পিটিআইকে জানান, ২৭-২৮ এপ্রিল রাতের মধ্যে, কুপওয়া ও পুঞ্চ জেলার বিপরীতে থাকা এলাকা থেকে পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে বিনা উসকানিতে গুলি চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *