সিলেট আসছেন না বেগম খালেদা জিয়া : বিএনপি

ডেস্ক রিপোর্ট : সিলেট আসছেন না বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি জানান,ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার (৫ মে) দেশে আসবেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই ম্যাডাম দেশে ফিরবেন তাই ওসমানী বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির ৫ মে’র সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *