রাষ্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে যুবদলের শোক

বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ও মেক্সিকোতে নিযুুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর গর্বিত পিতা আব্দুল মুছাউয়ীর আনসারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা যুবদল সভাপতি অ্যাডভোটেক মোমিনুল ইসলাম মোমিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ,মহানগর যুবদল সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট।

বৃহস্পতিবার (৮ মে ) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারী একজন সজ্জন সমাজহিতৈষী ব্যক্তিত্ব।

তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রবীণ মুরব্বীকে হারালাম। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন আমীন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *