মহানগর যুবদল নেতা রুবেলের ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর যুবদল সহ-সাধারন সম্পাদক সজিবুর রহমান রুবেল।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

সজিবুর রহমান রুবেল শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। মহান আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির মূল শিক্ষা।

কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।

পবিত্র ঈদুল আজহার বার্তা মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজের মাধ্যমে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে সকলকে কাজ করার আহবান জানান তিনি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *