মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে

ডেস্ক রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সিলেট এসে পৌঁছেছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটের সময় একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেন।

বিষয়টি সকাল সাড়ে ৯টায় নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে দলের কেন্দ্রীয় নেতারা সিলেট এসেছে।

তাঁরা দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন।

পরে বেলা ২টায় সিলেট জেলা বিএনপির সিলেট বিএনপির উদ্যোগে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ‍্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক নারকীয় হত‍্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সকল শহিদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠান মহানরগরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সিলেট সফরে এসেছেন- বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও কয়েকজন।

এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দর থেকে বেরিয়েই শাহজালাল রাহ.-এর মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *