এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন : ইমদাদ হোসেন

ডেস্ক রিপোর্ট : বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

ইমদাদ হোসেন চৌধুরীর নিজ উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এ ও এ প্লাসে উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীদের উপহার বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল,সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরকমিটি সদস্য ও টাইমবাংলা নিউজের সিলেট জেলা প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল।

আরও উপস্থিত ছিলেন,বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল রওশনারা চৌধুরী,ভাইস প্রিন্সিপাল নুরুজাহান আক্তার লাকি,উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট মহিলা সম্পাদক ও শিক্ষিকা নাসরিন আক্তার আরও শিক্ষক ও শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *