উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মাইলস্টোন কলেজের ক্যাম্পাসের ওপর আছড়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার প্রিয়াঙ্কা হালদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন দুপুর ১টা ১৮ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

এদিকে বিমানটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বলে জানিয়েছে ) মানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

বিমান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *