জনগন যেভাবে চাইবে পুলিশ সেভাবেই কাজ করবে : এসএমপি কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার (পিপিএম) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন। এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয় এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। পুলিশের একার চেষ্টায় এইসব সম্ভব নয়। আপনার অংশীদারিত্বই গড়ে তুলবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট। আমি পুলিশ কমিশনার নই, এই নগরীর ১২ লক্ষ নগরবাসীই কমিশনার। পুলিশ হবে জনগনের, জনগন যেভাবে চাইবে পুলিশ সেভাবেই কাজ করবে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ কমিশনার হিসেবে আমার স্বপ্ন একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা যেখানে সবাই আস্থার সাথে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনারা আছেন বলেই আমাদের কাজের স্বার্থকতা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *