
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই স্কুল ছাত্রের নাম আজমান আহমদ (২০)। সে বনকলাপাড়া এলাকার রাশেদ আহমদের ছেলে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, পরীক্ষায় ফেল করার খবর পেয়ে আজমান আহমদ তার নিজ রুমে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নগরীর সুবিদবাজার বনকলাপাড়ায় এক স্কুল ছাত্র মারা গেছে খবর পেয়েছি আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।