ঘিওরে ন্যায্য মূল্যে সার ও কীটনাশক পেতে কৃষকদের মানববন্ধন

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: এক দেশ এক রেট, বাঁচলে কৃষক বাঁচবে দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যায্য মূল্যে সার ও কীটনাশক পেতে মানিকগঞ্জের ঘিওরে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোঃ তোজাম্মেল হক তোজা। এসময় বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বীজ, সার, কীটনাশক সিন্ডিকেট মুক্ত করতে হবে।

মানববন্ধনে সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের শতাধিক কৃষক এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *