সিলেট ২লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ সহ আটক ১

ডেস্ক রিপোর্ট : সিলেট ২ লাখ ২০ হাজার টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় পেঁয়াজ ও ০১ টি ডিআই পিকআপ সহ এক জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ ।

গ্রেফতারকৃত আসামি,মোঃ সাকিল উদ্দিন (২২), পিতা- কামাল উদ্দিন, সাং- লাফনাউট থানা-গোয়াইনঘাট।

গতকাল ১০ নভেম্বর আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন খাসদবীর পয়েন্টস্থ খাসদবীর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আটক করেন।

এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-০৫,তারিখ-১১/১১/২০২৫খ্রিঃ,ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25B (1) (B) রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *