বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির কর্মসূচি

ডেস্ক রিপোর্ট : আগামীকাল শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে সিলেট মহানগর বিএনপির আওতাধীন সকল মসজিদ দোয়া মাহফিল ও উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

নেতৃবৃন্দ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে দোয়া মাহফিল আয়োজনের জন্য আহবান জানান। এছাড়া একই সাথে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা আয়োজনের আহবান জানান।-বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *