তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট : দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তরঙ্গ সমাজকল্যাণ সংস্থা।

আজ শুক্রবার ০৯ জানুয়ারী নগরীর মজুনদারী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা অস্থায়ী কার্যালয়ে ১২০ জন অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সভাপতি নুরুল ইসলাম খান নজরুল।

আরও উপস্থিত ছিলেন,উপদেষ্টা আব্দুল মুহিত,সৈয়দ আক্তার উদ্দিন আহমদ,সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান বারেক,সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,সহ-সভাপতি আব্দুল হাফিজ খান শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক আহমদ হুসেইন মিজান,কোষাধক্ষ্য রাহাত খান রাছি, উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট সভাপতি সজিবুর রহমান রুবেল, তরঙ্গ সমাজ কল্যান সংস্থা প্রচার সম্পাদক ও সাংবাদিক শহীদুর রহমান জুয়েল, স্বাস্থ্য সম্পাদক মোসলেহ উদ্দীন কার্যকরী কমিটির সদস্য মিনহার হোসেন মিনার,হাফিজ আনোয়ার হোসেন, নাছরিন আক্তার,সাধারন সদস্য দোলুয়ার হোসেন,হুনেইন আহমদ ইফতি প্রমূখ।

উপস্থিত মেহমান এবং এলাকাবাসীকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুল হাফিজ শাফী।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *