
ডেস্ক রিপোর্ট : মহান বিজয় দিবস উপলক্ষে ঝরনা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা ও সুস্থ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আহমদ জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট ও পাবলিক প্রসিকিউটর (পি.পি), মহানগর দায়রা জজ আদালত, সিলেট।
তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলকাছ উর রহমান (উপদেষ্টা, ঝরনা তরুণ সংঘ), বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জাকারিয়া মানিক (উপদেষ্টা, ঝরনা তরুণ সংঘ) এবং সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান ও ফায়েক আহমদ শিপু।
ঝরনা তরুণ সংঘের সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি খালেদ আহমদ মামুন, সহ-সাধারণ সম্পাদক হানিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মুহিনুর রহমান, অর্থ সম্পাদক আলী আফসর, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মনজুরুল আমীন, প্রচার সম্পাদক মাহবুব আলম, সমাজকল্যাণ সম্পাদক মাছুম আহমদ, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ, ধর্ম সম্পাদক আব্দুল আহাদ রাসেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজন এলাকাবাসী ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।