বিমানবন্দরে নেতৃবৃন্দ ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা জেহিন

ডেস্ক রিপোর্ট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হলেন সিলেট মহানগর বিএনপির নেতা মাহফুজুল করিম জেহিন।

তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ছিলেন।

আজ রবিবার ১৮ জানুয়ারী মাহফুজুল করিম জেহিনকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে নেতৃবৃন্দ সংবর্ধনা প্রদান করেন।

মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাহফুজুল করিম জেহিনকে সিলেট ওসমানী আন্তজাতিক বিমানবন্দর থেকে রিসিভ করেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামিম, মহানগর বিএনপির সহ সভাপতি মাহ্বুব কাদির শাহি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *