সিলেট জামায়ত আমীরকে নিয়ে রহস্যজনক ব্যানার-ফ্যাস্টুন

ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামিকাল শনিবার সিলেট সফরে আসছেন। তার আগমন ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশকিছু অদ্ভুত স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে।

এসব ব্যানার-ফেস্টুনে লেখা রয়েছে, ‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম, ইনশা-আল্লাহ’, ‘উইনটার ইজ কামিং’।

হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আদলে তৈরি এসব ব্যানারে তলোয়ার হাতে জামায়াত আমিরের ছবি ব্যবহার করা হয়েছে। দাঁড়িপাল্লাসংবলিত তলোয়ারের সঙ্গে ব্যবহার করা হয়েছে নেকড়ের ছবিও।

বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌহাট্টা, আলিয়া মাদরাসা মাঠ, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে এসব লেখা সম্বলিত ব্যানার-ফেস্টুন টানানো অবস্থায় দেখা গেছে। এতে অনেকের মধ্যে কৌতূহল জন্ম দিয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘এসব বিষয়ে আমরা অবগত রয়েছি। শুরুতে খবর পেয়েছি, এগুলো জেন-জি’রা লাগিয়েছেন।’

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *