ঝেরঝেরীপাড়ায় এভারগ্রীনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

 

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালামের পৃষ্ঠপোষকতায় সিলেট নগরীর ঝেরঝেরীপাড়ায় এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মনসুর আহমদ লস্কর, হাবিবুর রহমান, বশীর লস্কর ও অ্যাডভোকেট আবুল ফজল।

এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ তাহমিদ সুবহান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি তারেক আহমদ খান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মহৎ মানবিক উদ্যোগ। সাধারণ মানুষ যাতে সহজে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মানবিক কর্মকাণ্ডে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বদরুজ্জামান সেলিম বলেন, মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন ও মো. কামরুজ্জামান দিপু, চিকিৎসক ডা. আবুল বাশার সিদ্দিক, সহকারী পরিচালক মো. মাহবুবুল হক, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাদির খান, কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আমিনুর রশীদ চৌধুরী ফয়সাল, ইসলাম উদ্দিন, আহমদ শামসুদ্দিন, আহমদ উবায়েদ ও জাকারিয়া আহমদ জাক্কুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *