৮ এপিবিএন-এর অভিযানে ‘ইসলামি মাহাজ’ প্রধান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ‘ইসলামি মাহাজ’ নামক সন্ত্রাসী দলের প্রধান ও ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

​শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় ৮ এপিবিএন-এর অধিনায়ক জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সঞ্জয় কুমার কুন্ডুর নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

​গোপন সংবাদের ভিত্তিতে এফডিএমএন ক্যাম্প-৯-এর ব্লক-সি/৫ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মোঃ রফিক (পিতা: আইয়ুব, এফসিএন-১১৮৬৬২, ব্লক-সি/৫, ক্যাম্প-০৯, পানবাজার, বালুখালী-১, উখিয়া) উখিয়া থানার জিআর-১৬৯/২০ (ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড) মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামি।
​গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

​৮ এপিবিএন-এর অধিনায়ক জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম জানান,ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ইসলামি মাহাজ’ দলের প্রধান ও ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রফিককে গ্রেফতার করা হয়েছে। ক্যাম্প এলাকায় যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হলে তার বিরুদ্ধে ৮ এপিবিএন-এর কঠোর জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ এফডিএমএন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে।”

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *