
ডেস্ক রিপোর্ট : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন এবং ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
শ্যামল সিলেট ফটো সাংবাদিক সাংবাদিক রেজা রুবেল জানান, রোগীর এক স্বজনকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয় আমরা সোমবার সংগ্রহ করার জন্য আসলে আমাদেরকে তাড়া করে আহত করে।
পরবর্তীতে বিষয়টি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
সংঘর্ষের সময় হাসপাতালের কয়েকটি গেট আটকে দেওয়া হয় এবং ভেতরে উত্তেজনা বিরাজ করে।
আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের মাথায় ব্যান্ডেজ ও আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় হাসপাতালের সাধারণ সেবা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয় এবং উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।
এ ব্যাপারে জানতে সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ খান মো. মঈনুল জাকির কলদিলে পাওয়ার যায় নি।