
ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পুরোনো বা ডিসেবল (অকার্যকর) হয়ে যাওয়া আইডি ফিরিয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি চক্র।
দেশের সুপরিচিত সাইবার অ্যাক্টিভিস্ট গ্রুপ বা পেজের নাম ও লোগো ব্যবহার করে অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, উদয় জুয়েল আহমেদ নামক এক ভুক্তভোগী তার দীর্ঘদিন ধরে ডিসেবল থাকা ফেসবুক আইডিটি উদ্ধারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করেন।
ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ‘সাইবার ৭১’ এর নাম ও ভেরিফাইড পেজের লোগো সংবলিত একটি অ্যাকাউন্ট থেকে তাকে আইডি রিকভার করে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়।
চ্যাট রেকর্ডের তথ্য অনুযায়ী, আইডি উদ্ধারের জন্য প্রতারক চক্রটি প্রথমে অগ্রিম অর্থ দাবি করে। সরল বিশ্বাসে ভুক্তভোগী 01335489020 বিকাশ নম্বরের পেমেন্টে মাধ্যমে ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা প্রদান করেন।
টাকা পাওয়ার পর প্রতারকরা তা রিসিভ করার কথা স্বীকার করে এবং আইডির প্রয়োজনীয় তথ্য ও ইমেইল ঠিকানা নেয় এবং বলে কাজ না হলে টাকা ফিরত দিবে।
কিন্তু এরপরেই চক্রটিালবাহানা শুরু করে এবং আইডি ফিরিয়ে না দিয়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ভুক্তভোগীদের অভিযোগ, এ ধরনের ভুঁইফোড় চক্র প্রতিনিয়ত সাধারণ ব্যবহারকারীদের সরলতার সুযোগ নিয়ে নামী প্রতিষ্ঠানের পরিচয়ে প্রতারণা করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ার পাশাপাশি অনলাইনে এ ধরনের ভুয়া সেবা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
ভুক্তভোগী জানান তিনি আইনি ব্যবস্থা নিবেন।