প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুবদল নেতা রুবেলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের বাইশটিলা মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ২০ নবেম্বর বাদ এশা বাইশটিল্লা এতিমখানা ও মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর যুবদল সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সজিবুর রহমান রুবেলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া করেন বাইশটিলা এতিমখানা মাদ্রাসা মুহতামিম, ক্বারী মাওঃ তোফায়েল আহমদ সুনামগঞ্জী ​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, এতিম ছোট ছোট শিক্ষার্থী এবং স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে আরও উপস্তিত ছিলেন,এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল করিম কিবরিয়া,মহানগর যুবদল সাবেক ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইমন আহমদ,মহানগর যুবদল নেতা জমির হোসেন রাজু,জেলা যুবদল নেতা মুক্তার হোসেন,জেলা যুবদল নেতা সাব্বির,যুবদল নেতা শাওন যুবদল নেতা মুন্না প্রমূখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *