২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ঘিওরে বিক্ষোভ

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: একুশে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নেতারা গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ঘিওরে বিক্ষোভ
উপজেলা আওয়ামী লীগের আব্দুল আলী মিয়া মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, সহ-সভাপতি মো: ইকরামুল ইসলাম খবির, সহ-সভাপতি রঞ্জিত কুমার রায়, সহ সভাপতি আতোয়ার রহমান, সহ-সভাপতি আতাউর রহমান, আলী ইকবাল বাহার শামীম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, প্রচার সম্পাদক আনিসুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *